বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

সুনামগঞ্জে বিএনপির সমাবেশে ১৪৪ ধারা অমান্য, উত্তেজনা ছড়িয়েছে

সুনামগঞ্জে বিএনপির সমাবেশে ১৪৪ ধারা অমান্য করে উত্তেজনা ছড়িয়েছে।

সুনামগঞ্জে বিএনপির সমাবেশে ১৪৪ ধারা অমান্য, উত্তেজনা ছড়িয়েছে

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শনিবার সকাল থেকে বিএনপির একাংশের নেতাকর্মীরা পৌর এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন এবং পরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে জড়ো হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই পৌর এলাকার নির্ধারিত স্থানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ সময়ে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার থানা পয়েন্টে বিএনপির একাংশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

এর পাল্টা হিসেবে শনিবার একই স্থানে সমাবেশের ডাক দেন বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা পাভেল চৌধুরী ও মাসুক চৌধুরী। দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও দফায় দফায় মিছিল-পাল্টামিছিলের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছেন। প্রশাসনের কঠোর অবস্থান সত্ত্বেও এক পক্ষের নেতাকর্মীদের কর্মসূচি পালনের খবর পাওয়া যায়। অন্যদিকে, নাছির উদ্দীন চৌধুরীকে ছাড়া কর্মসূচি আয়োজনের প্রতিবাদে সমর্থিত নেতাকর্মীরা পৃথক মিছিল ও পথসভা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন