বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা’র শপথ গ্রহণ

কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শপথ গ্রহণ করেছেন।

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা’র শপথ গ্রহণ

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন ৪৮ বছর বয়সি ডানপন্থি আইনজীবী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। শুক্রবার (৭ আগস্ট) কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কালিতে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি সরকারের ব্যয় ৪০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দেন।

শপথ গ্রহণের পর, এসপ্রিয়েলা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "দেশের স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এমন কোনো কৌশলের সুযোগ থাকবে না। আমি নিরলসভাবে মাদক-সন্ত্রাসবাদকে পরাজিত করতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।"

রাজনীতিতে নতুন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এল টিগ্রে বা ‘বাঘ’ নামে পরিচিত। আইনজীবী ও ব্যবসায়ী হিসেবে তিনি নিজের সম্পদ ও পরিচিতি গড়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিজ অর্থায়নে নির্বাচনি প্রচারণার খরচ পরিচালনা করেন।

বিজ্ঞাপন