ইরানের পার্লামেন্টের একটি কমিটি হরমুজ প্রণালি দিয়ে মার্কিন, ইসরায়েলি ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের একটি খসড়া বিল পর্যালোচনা করছে। এই খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়ে গেছে।
অয়েল প্রাইজ ডট কমের সর্বশেষ তথ্যমতে, সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে বেড়ে দাঁড়িয়েছে ৮৩ ডলার ৭৫ সেন্ট। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) এর দাম ব্যারেল প্রতি ৭৮ ডলার ২৮ সেন্টে অবস্থান করছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, দেশের সংসদের একটি বিশেষ কমিটি নির্দিষ্ট কিছু দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি ব্যবহার সীমিত করার প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তবে, এই বিলটি এখনও আইন হিসেবে পাস হয়নি এবং ইরান সরকারও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি।