শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ট্রাম্পের নতুন আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত করা হয়েছে।

ট্রাম্পের নতুন আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) পাওয়ার সুযোগ সীমিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

কয়েক সপ্তাহ আগে মার্কিন সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রেখে রায় দেওয়ার পর বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কূটনীতিক এবং দেশটিতে আক্রমণকারী বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্যদের সন্তানরা মার্কিন ভূখণ্ডে জন্মগ্রহণ করলেও তারা আর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে না।

এছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে। এই নতুন আদেশের মাধ্যমে প্রশাসনকে 'বার্থ ট্যুরিজম' পুরোপুরি বন্ধ করার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার ফলে, শুধুমাত্র সন্তানদের মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে যেসব গর্ভবতী নারী পর্যটন সুবিধায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন, তাদের সন্তানরা আর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না।

বিজ্ঞাপন