মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসকসহ ৪ কর্মকর্তার প্রত্যাহার

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসকসহ চার কর্মকর্তাকে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসকসহ ৪ কর্মকর্তার প্রত্যাহার

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসকসহ বাংলাদেশ ব্যাংকের আরও চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বসারকে প্রশাসক হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে এ মাসের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা বাকি তিনটি ব্যাংক থেকে তাদের নিয়োগ করা প্রশাসকদের সরিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে নতুন ব্যবস্থাপনার কাছে ব্যাংকটির পুরো পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে।

৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রথম প্রশাসক সরিয়ে নেওয়ার পর ধাপে ধাপে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসকদের প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর অস্থায়ীভাবে প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মূল দায়িত্ব ছিল পাঁচটি ব্যাংকের ঋণ, আমানত ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থা একীভূত করার কাজ সমন্বয় করা।

বিজ্ঞাপন