সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ক্রসফায়ারের নামে ৪ হাজারের বেশি হত্যার অভিযোগ আইনমন্ত্রীর

বিগত ১৬ বছরে ক্রসফায়ারের নামে ৪ হাজারের বেশি হত্যার অভিযোগ আইনমন্ত্রীর।

ক্রসফায়ারের নামে ৪ হাজারের বেশি হত্যার অভিযোগ আইনমন্ত্রীর

বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের সময় ‘ক্রসফায়ারের’ নামে বিনা বিচারে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রী বুধবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আবৃত্তি উৎসবে এসব কথা বলেন। তিনি জানান, এই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া ৭০০-এর বেশি মানুষের স্বজনেরা এখনও তাদের প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়ে নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন।

এ সময়, নিজের মন্ত্রণালয়ের একটি উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আইনমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর তিনি জানতে পারেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির জগতে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন বা স্বীকৃতি নেই।

এ কারণে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাচ ও গানের মতো আবৃত্তিকেও বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও উন্নত মাধ্যম হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন