হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান কোনো ধরনের ফি আদায় করতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে জলপথটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ দেওয়া হবে না। তিনি আরও জানান, "আমি তাদের (ইরানকে) ফি আদায় করতে দেবো না।"
এছাড়া, ট্রাম্প উল্লেখ করেন, "হরমুজের ওপর আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে।" তবে তিনি নিশ্চিত করেছেন যে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ফি আদায়ের বিষয়টি এখন আলোচনা পর্যায়ে নেই।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমরা কোনো ধরনের ফি আদায়ের কথা বলছি না।"