শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

চলতি বছর ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৩৪

ডেঙ্গুতে চলতি বছরে ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৩৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১, বরিশাল বিভাগে ৬৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬, খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ২৬ এবং সিলেট বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই ২৩ জন মারা গেছেন। ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫, রাজশাহী বিভাগে ৩ এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন