বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, ভর্তি ১৪৬৩

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, ভর্তি ১৪৬৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ১৭৪ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

এছাড়াও, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৯৩৮ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৫৫৩ জন।

বিজ্ঞাপন