গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এই রোগে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বরিশাল, ময়মনসিংহ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ৭১, বরিশাল বিভাগে ৬৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬, খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ২৬ এবং সিলেট বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।