শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৬৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৬৩ জন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৬৩

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৬৩ জন রোগী।

মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটিতে, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন। গত মঙ্গলবার একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

এদিন হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও রেকর্ড ১,৫৭১ জনে পৌঁছায়। চলতি বছর ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৬,৯৩৮ জন রোগী।

বিজ্ঞাপন