হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে 'শ্যোন অ্যারেস্ট' দেখানো যাবে না, কিন্তু আপিল বিভাগ বুধবার (২৯ জুলাই) এই আদেশ স্থগিত করেছে।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গত সপ্তাহে এই আদেশ দেন। তারা নির্দেশনা দিয়েছিলেন যে, সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না এবং এ বিষয়ে একটি রুলও জারি করেছিলেন।
আজকের আদেশে আপিল বিভাগ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানান, হাইকোর্টের এই আদেশ তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, “যদি এমন আইন থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা নেয়ার সুযোগ থাকবে না।”
এছাড়া, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আদালত আগামী রোববার দিন ধার্য করেছে।