মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

কুমিল্লায় বাস সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুমিল্লায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে একজন নিহত, অন্তত ১০ জন আহত।

কুমিল্লায় বাস সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুমিল্লায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইমরান গাজী (২৮)। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও জানান, নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন