বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

নরসিংদীতে বালু ব্যবসায়ীর ওপর বিএনপি নেতার হামলা

বিএনপি নেতার বিরুদ্ধে বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে নরসিংদীতে।

নরসিংদীতে বালু ব্যবসায়ীর ওপর বিএনপি নেতার হামলা

নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে।

মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

ভুক্তভোগী সাখাওয়াত জানান, তিনি ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের জন্য শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন। বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে মোটরসাইকেলে আসা চারজন লোক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়।

সাখাওয়াত জানান, সেখানে এক ঘণ্টা আটক রেখে তাকে মারধর করা হয় এবং মহিউদ্দিন কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে তারা দ্রুত ড্রেজার মেশিন অন্যত্র সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সাখাওয়াত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে জানান, তিনি এখন ঘুমিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ভিডিও বক্তব্যে বিস্তারিত জানাবেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন