সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহু: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মতবিরোধ নেই

নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই।

নেতানিয়াহু: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মতবিরোধ নেই

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

রয়টার্সের খবর অনুযায়ী, নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পূর্বে আরেকটি শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে। তিনি দাবি করেন, শতকরা ৯৯ ভাগ ক্ষেত্রে দুই নেতা একমত হন এবং কোন মতপার্থক্য হলে সেটি আলোচনা করে সমাধান করে নেওয়া হয়।

নেতানিয়াহু আরো বলেন, "যুক্তরাষ্ট্র আমাদের আদর্শ বন্ধু। আমি মনে করি, যুক্তরাষ্ট্রেরও ইসরায়েলের চেয়ে বড় কোন মিত্র নেই।" তিনি উল্লেখ করেন, আব্রাহাম চুক্তি এবং ইরান অভিযানের সফলতার পর অনেক দেশ ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হতে আগ্রহী হবে।

এর আগে, সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হোয়াইট হাউজে একটি বৈঠকে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন নেতানিয়াহু।

বিজ্ঞাপন