সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ৩শ ৪২ জনে পৌঁছেছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ৩শ ৪২ জনে পৌঁছেছে। রোববার দেশটির তথ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করে।

২৪ জুনের ভূমিকম্পের পর থেকে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন পরিসংখ্যানে আহতের সংখ্যা ১৬ হাজার ৪শ ৭০ জন।

সরকার জানিয়েছে, ১৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনানুষ্ঠানিক হিসাবে এখনও নিখোঁজ ৪১ হাজারের বেশি।

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য নতুন সামরিক ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

তিনি রোববার ভেনেজুয়েলার স্বাধীনতার ২১৫তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

সরকারি প্রতিক্রিয়াকে ধীর এবং অপর্যাপ্ত বলে বর্ণনা করে বিভিন্ন সংস্থা ক্রমবর্ধমান সমালোচনা করছে।

বিজ্ঞাপন