মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পরিকল্পনা করছেন। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পকে যুদ্ধ শেষ করার জন্য বিভিন্ন সামরিক বিকল্পের বিষয়ে অবহিত করেছেন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা।
তবে ট্রাম্পের মতে, নতুন করে সামরিক সংঘাত শুরু হলে কোনো কূটনৈতিক সমাধান আসবে না এবং এটি ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি সাময়িক চুক্তির শর্ত লঙ্ঘন হলে তেহরানে সীমিত আকারে হামলা অব্যাহত রাখার বিষয়টি স্পষ্ট করেছেন। ট্রাম্প পূর্বে হওয়া হামলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।