বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি প্রায় ২ হাজার, নিখোঁজ ৪৩ হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দুই হাজার, নিখোঁজ ৪৩ হাজার।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি প্রায় ২ হাজার, নিখোঁজ ৪৩ হাজার

ভেনেজুয়েলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দুই হাজারের কাছাকাছি পৌঁছেছে। আহতের সংখ্যা কমপক্ষে ১০ হাজার।

এখনও নিখোঁজ আনুমানিক ৪৩ হাজার মানুষ। ভূমিকম্পের এক সপ্তাহ পরও বহু ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযানে ২৭ দেশের দুই হাজারের বেশি কর্মী অংশগ্রহণ করছে।

ভূমিকম্পের ফলে প্রায় ৫৯ হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে ১৬ হাজারের বেশি মানুষ।

গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। প্রথমটি ছিল ৭.২ এবং দ্বিতীয়টি ৭.৫ মাত্রার।

এখন পর্যন্ত অন্তত ৬৮৯টি আফটারশক অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা তিন থেকে সর্বোচ্চ পাঁচ দশমিক দুই ছিল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, পরিস্থিতি বিবেচনায় প্রাণহানির সংখ্যা ১০ হাজার বা তারও বেশি হতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ।

বিজ্ঞাপন