শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে।

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন

ভেনেজুয়েলায় গত বুধবার (২৪ জুন) আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির ৭.৫।

ভূমিকম্পের ফলে বহু ভবন ধসে পড়েছে এবং শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলছে। অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ জানান, অন্তত ২০০ জন মানুষ আটকা পড়েছেন এবং ২৫০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানান, লা গুয়াইরার ৭০,০০০-এরও বেশি পরিবার ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন, সরকার রাজ্যটিতে মোতায়েন করা কর্মীর সংখ্যা ৪,২০০ থেকে বাড়িয়ে ১১,৫০০ করছে।

ধ্বংসযজ্ঞের পরিধি ব্যাপক হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এল সালভাদর, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ মানবিক সহায়তা ও উদ্ধার সরঞ্জাম পাঠিয়েছে।

এদিকে, ভূমিকম্প পরবর্তী সময়ে অন্তত ৩০টি আফটারশক অনুভূত হয়েছে এবং আগামী সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন