বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বেলজিয়ামে বহুতল ভবনে আগুন, নিহত ও আহতের সংখ্যা বেড়ে গেছে

বেলজিয়ামে বহুতল ভবনে আগুন, নিহত ও আহতের সংখ্যা বেড়ে গেছে।

বেলজিয়ামে বহুতল ভবনে আগুন, নিহত ও আহতের সংখ্যা বেড়ে গেছে

বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরের লিঙ্কেরওভার এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

আগুনটি ভবনের অষ্টম তলায় লাগার পর পুরো ভবনটি থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। ভবনটিতে ২০০ জনের বেশি মানুষ বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন।

পুলিশ জানায়, ঘন ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখতে বলা হয়েছে। প্রয়োজনে ভেন্টিলেশনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি ঘন ধোঁয়া থেকে বাঁচতে তার বাসার ব্যালকনি থেকে পাশের ফ্ল্যাটের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশ, জরুরি সেবা ও বিশেষ ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন