বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মেক্সিকোতে বিশ্বকাপ জয় উদ্‌যাপনে নিহত ২

মেক্সিকোতে বিশ্বকাপ জয় উদ্‌যাপনের সময় নিহত হয়েছেন অন্তত দুইজন।

মেক্সিকোতে বিশ্বকাপ জয় উদ্‌যাপনে নিহত ২

মেক্সিকো সিটিতে বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করার পর ভক্তদের উদ্‌যাপনের মাঝে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শ্বাসরোধে ১৯ বছর বয়সী এক তরুণী এবং ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো তৃতীয় আরেকজনের মৃত্যুর খবর প্রকাশ করলেও কর্তৃপক্ষ এখনো তা নিশ্চিত করেনি।

১৯৮৬ সালের পর বিশ্বকাপে নিজেদের প্রথম নকআউট জয় তুলে নেয় সহআয়োজক মেক্সিকো। ইকুয়েডরকে হারানোর পর এই ঐতিহাসিক জয় উদ্‌যাপন করতে দেশজুড়ে ব্যাপক উৎসব শুরু হয়।

সরকারি হিসাবে, ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে ১০ লাখেরও বেশি মানুষ এই আনন্দ উদ্‌যাপনে জড়ো হয়েছিল।

বিজ্ঞাপন