রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
জাতীয়

আর্জেন্টিনায় বিশ্বকাপ ফাইনালের সময় হৃদরোগে ২ জনের মৃত্যু

বিশ্বকাপ ফাইনালের সময় আর্জেন্টিনায় হৃদরোগে ২ জনের মৃত্যু ও আহত হয়েছেন অনেকে।

আর্জেন্টিনায় বিশ্বকাপ ফাইনালের সময় হৃদরোগে ২ জনের মৃত্যু

বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। স্পেনের বিপক্ষে এই ম্যাচের সময় এ ঘটনা ঘটে।

রোববার (১৯ জুলাই) দেশটির জরুরি চিকিৎসা সহায়তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের একজন ৬৭ বছর এবং অন্যজন ৮৮ বছর বয়সী। এ ছাড়া, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

৬৭ বছর বয়সী ব্যক্তি নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, ৮৮ বছর বয়সী ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা যান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭২ বছর বয়সী ব্যক্তিকে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে শ্বাসকষ্ট ও হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি আলভারেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বুয়েনস আইরেসের ওবেলিস্ক এলাকায় উদ্‌যাপনের সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

উদ্‌যাপন চলাকালে মদ্যপানের কারণে অসুস্থতা, আঘাত, কাটাছেঁড়া এবং মারামারির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন