রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
জাতীয়

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর হাতিরপুল ও ধানমন্ডিতে

মঙ্গলবার রাজধানীর হাতিরপুল ও ধানমন্ডিতে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর হাতিরপুল ও ধানমন্ডিতে

রাজধানীর হাতিরপুল ও ধানমন্ডি সংলগ্ন কয়েকটি এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিকেজযুক্ত পুরোনো গ্যাস বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভুতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও, আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন