রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
জাতীয়

তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, নতুন বন্যা আতঙ্ক

তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, নতুন বন্যা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, নতুন বন্যা আতঙ্ক

টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বাড়ছে। আজ সোমবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তা তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিশেষ করে পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নদী তীরবর্তী অনেক নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।

পানিবন্দি হওয়ার শঙ্কার পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। অনেক কাঁচা সড়ক ও চলাচলের পথ পানিতে তলিয়ে যাওয়ায় নৌকাই হয়ে উঠেছে মানুষের একমাত্র ভরসা। কৃষক, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, "আজ সকাল ১০টায় তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।"

গত ২৪ ঘণ্টায় ডিমলায় ১০১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। তিস্তাপাড়ের বাসিন্দারা আবারও ঘরবাড়ি, ফসলি জমি ও গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

বিজ্ঞাপন