রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
জাতীয়

নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ যুক্ত হচ্ছে

নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ যুক্ত হচ্ছে, জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ যুক্ত হচ্ছে

বাংলাদেশের নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দগুচ্ছ আবার যুক্ত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

নতুন পাসপোর্টের নকশা ও জলছাপেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ ওয়াসিম আকরামের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়াও, দেশের সব ধর্মের প্রতীক নতুন পাসপোর্টে স্থান পাচ্ছে। পাসপোর্টের ভেতরের পাতাগুলোর জলছাপে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন এবং সুপ্রিম কোর্টের চিত্র থাকবে।

ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে দিনাজপুরের কান্তজিউ মন্দির, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, বান্দরবানের নীলগিরি, ঢাকার আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, নারায়ণগঞ্জের পানামনগর এবং বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ অন্তর্ভুক্ত থাকবে।

ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে জলছাপে আরও স্থান পাচ্ছে জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।”

বিজ্ঞাপন