সাউথ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ফরম্যাটে আসছে পরিবর্তন। কনমেবল, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, এবার এই বাছাইপর্বকে ‘নেশনস লিগ’ নামে নতুন আঙ্গিকে রূপ দেওয়ার পরিকল্পনা করছে।
২০৩০ বিশ্বকাপে দলের সংখ্যা ও সরাসরি খেলার সুযোগের পাশাপাশি কাঠামোগত পরিবর্তনও আসছে। নতুন ফরম্যাট অনুযায়ী, এই প্রতিযোগিতায় আনুষ্ঠানিক শিরোপা দেওয়া হবে।
কনমেবল উয়েফার দেখানো পথ অনুসরণ করছে, যেটি ২০১৮ সাল থেকে ইউরোপের দলগুলোর জন্য নেশনস লিগ চালু করেছে। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন ফরম্যাট চালু হলে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে এই তিন দেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেও বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের।