বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অর্থনীতি

টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনমুখী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনমুখী বিনিয়োগ বাড়াতে হবে।

টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনমুখী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে জাতীয় বাজেট বিষয়ক এক নীতি সংলাপ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) আয়োজিত হয়, যেখানে জাতীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন তরুণদের জন্য কী সুযোগ তৈরি হচ্ছে, তা নিয়ে আলোচনা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের জাতীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত করার দাবি তুলে ধরেন। এ সময় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও উদ্ভাবন খাতে বাজেট বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলাকে এবারের জাতীয় বাজেটের অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গবেষণাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন