রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, দিল্লিতেও কাঁপন গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩ ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি
জাতীয়

মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ পরিবেশ, রোগীদের ভোগান্তি

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ পরিবেশের মধ্যে চলছে চিকিৎসা সেবা। রোগীদের অভিযোগ অবহেলার।

মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ পরিবেশ, রোগীদের ভোগান্তি

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল সংকটের কারণে সেবার মান উন্নয়ন সম্ভব হচ্ছে না।

প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে অযত্ন আর অবহেলার শিকার। ৩১ শয্যার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের দেয়াল ও ছাদের পলেস্তারা খুলে পড়ছে। ভেঙে পড়ার উপক্রম দরজা-জানালার গ্রিল ও রেলিং। বর্তমানে এখানে মাত্র পাঁচজন চিকিৎসক, ১১ জন নার্স ও ২ জন পরিচ্ছন্ন কর্মী চিকিৎসা সেবা দিচ্ছেন।

রোগীরা জানান, অনেকটা বাধ্য হয়েই এখানে চিকিৎসা নিতে হচ্ছে। স্যানিটেশন ও বিদ্যুতের সমস্যা নিয়ে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কবির সরদার জানান, ‘হাসপাতালটিতে ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট রয়েছে। নিরাপত্তার বিষয়টিও রয়েছে।’

নতুন চারতলা ভবনের কার্যক্রম শুরু না হওয়ায় রোগীদের দুর্ভোগ বাড়ছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন