বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১
জাতীয়

রংপুরের হাঁড়িভাঙা আমের মৌসুমে জমজমাট হাট-বাজার

রংপুরের হাঁড়িভাঙা আমের মৌসুমে জমজমাট হাট-বাজার, ব্যবসায়ীরা ৩০০ কোটি টাকার আশা করছেন।

রংপুরের হাঁড়িভাঙা আমের মৌসুমে জমজমাট হাট-বাজার

রংপুরের জিআই পণ্যখ্যাত হাঁড়িভাঙা আমের মৌসুম শুরু হওয়ায় জেলার হাট-বাজারে ব্যাপক জমজমাট অবস্থা বিরাজ করছে। নির্ধারিত সময়ের আগেই গাছে আম পেকে যাওয়ায় বাজারে সরবরাহ বেড়ে গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এবারে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা হবে।

মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাটে এখন হাঁড়িভাঙা আমের জমজমাট বেচাকেনা চলছে। ১৫ জুন থেকে আম সংগ্রহ শুরু হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীরা হাটে ভিড় করছেন। জেলার প্রায় দেড় শতাধিক হাট-বাজার ও বিক্রয়কেন্দ্রে এখন হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবছর টোল আদায় হলেও হাটের অবকাঠামোগত উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলতি মৌসুমে শিলাবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ৩০ থেকে ৩৫ শতাংশ আম ঝরে গেছে। মানভেদে প্রতি মণ হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে ১২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, ‘রংপুর সদর, মিঠাপুকুর ও বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় এবারে হাঁড়িভাঙা আমের ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে ৩০০ কোটির টাকার বেশি বেচাকেনা হতে পারে।’

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘২০২৪ সালে জিআই স্বীকৃতি পাওয়ার পর দেশ-বিদেশে হাঁড়িভাঙা আমের চাহিদা আরও বেড়েছে।’ রংপুরে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ হয়, এর মধ্যে ১ হাজার ২৬০ হেক্টর জমিতে রয়েছে ৪ হাজার ৭৫টি হাঁড়িভাঙা আমের বাগান।

বিজ্ঞাপন