মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
জাতীয়

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

মেহেরপুরের গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে।

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও তিনজনকে পুশ-ইনের চেষ্টা করেছে। শুক্রবার (২৬ জুন) ভোরে ধলা সীমান্তে এই ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেয়। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের প্রতিরোধ করে।

বিজিবির সূত্র জানায়, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ ওই তিনজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে।

বিজ্ঞাপন