মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
জাতীয়

যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

যশোরে সাপের কামড়ে রাকিবুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

যশোরের ঝিকরগাছা উপজেলায় সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিবুল উপজেলার জাফরনগর গ্রামের বাসিন্দা এবং মো. জয়নালের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়।

পরিবারের সদস্যরা শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে তিনি মারা যান।

ঝিকরগাছা থানা পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন