ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়ে জানান। পোস্টে তিনি বলেন, "ভেনেজুয়েলায় আকস্মিক ও মর্মান্তিক ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।" প্রধানমন্ত্রী আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে সংহতি প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।" তিনি ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।