শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে যুক্তরাজ্যে জুন মাসের তাপমাত্রা রেকর্ড, জনজীবনে বিপর্যয় ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু কলকাতায় গুদামের ছাদ ধসে নিহত ১০, উদ্ধার অভিযান অব্যাহত ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ৩২ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় উত্তেজনা ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়ংকর দৃশ্যাবলী প্রকাশ
জাতীয়

গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মন্ত্রী ফখরুল ইসলাম

গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে বলে জানিয়েছেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম।

গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মন্ত্রী ফখরুল ইসলাম

গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বাজেটে গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুম ও নির্যাতনের শিকার পরিবারের পরিস্থিতি নিয়ে এক সংলাপের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংলাপে গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যরা তাদের বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরেন। তারা বলেন, যদি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়, তাহলে গুমের ঘটনা আবারও ফিরে আসবে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়বে।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, সরকার গুমের শিকার পরিবারগুলোর আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন