সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

লিবিয়া উপকূলে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার, ৩৬ জন এখনও নিখোঁজ।

লিবিয়া উপকূলে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

লিবিয়া উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ১২ জুনের নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিশর সীমান্তবর্তী শহর তোব্রুকের বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড। এলাকাটিতে আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। এর মধ্যে উপকূলীয় অঞ্চল থেকে অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৩৬ জন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ মে’র মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।

বিজ্ঞাপন