বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জনের বেশি নিহত পাকিস্তানে থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ স্পোকেনের বন্যার আগুনে ৬০,০০০ মানুষকে evacuate করতে বাধ্য পাকিস্তানের সোয়াটে আত্মঘাতী বোমা হামলায় ১৪ নিহত
আন্তর্জাতিক

টেক্সাসে মার্কিন সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব

টেক্সাসের মার্কিন সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০ ছাড়িয়েছে।

টেক্সাসে মার্কিন সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব

মার্কিন সামরিক বাহিনীতে ফ্লুর বার্ষিক টিকাদান কর্মসূচী বাতিলের পর টেক্সাসের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

সেখানে দুই শতাধিক বিমানসেনা ও প্রশিক্ষণার্থী আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনীতে আবারও বাধ্যতামূলক টিকাদান চালু করা হয়েছে।

ঘাঁটির কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের বেশিরভাগই বেসিক মিলিটারি ট্রেনিং উইংয়ের সদস্য। এই উইংয়ে প্রশিক্ষণার্থীরা ঘনবসতিপূর্ণ পরিবেশে একসঙ্গে বসবাস ও প্রশিক্ষণ নেন।

চলতি বছরের এপ্রিলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সক্রিয় সদস্য, রিজার্ভ বাহিনী ও অন্যান্য কর্মীদের জন্য বার্ষিক ফ্লু টিকা বাধ্যতামূলক রাখার নীতি বাতিল করে। এরপর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, যা এখন ২০০ ছাড়িয়েছে।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ টিকাদান নীতিকে ‘অতিরিক্ত হস্তক্ষেপমূলক’ বলে মন্তব্য করেছিলেন, যা যুক্তরাষ্ট্রে টিকানীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন