ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনা শুরুর আগে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন।
এই বৈঠকের পর একই দিনের বিকেলে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
বৈঠকের সময় মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।