রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক আহমেদ উইশাহ নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ভিডিও জার্নালিস্ট আহমেদ উইশাহ নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) গাজার আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

আল জাজিরা এক বিবৃতিতে নিহত সংবাদকর্মীর নাম আহমেদ উইশাহ নিশ্চিত করেছে। হামলার সময় আরও বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

আহমেদ উইশাহের ভাই মোহাম্মদ উইশাহও গত এপ্রিলে ইসরায়েলি গোলার আঘাতে নিহত হন।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন যে, আহমেদ উইশাহ হামাসের একজন সন্ত্রাসী ছিলেন এবং তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, আহমেদ উইশাহ সাম্প্রতিক বছরগুলোতে আল জাজিরার ফটোসাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি হামাসের সামরিক শাখার একজন 'স্নাইপার অপারেটর' হিসেবে সক্রিয় ছিলেন। তবে, এই অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার বিষয়ক সংগঠন 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস' এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২২০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৭০ জন পেশাগত দায়িত্ব পালনকালে সরাসরি হামলার শিকার হন।

বিজ্ঞাপন