রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিলেন নেতানিয়াহু

লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিলেন নেতানিয়াহু

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, দখল করে রাখা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ দেওয়া হয়নি।

লেবাননে যুদ্ধবিরতির পরও হামলার কারণে ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত রাতে লেবাননে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় হিজবুল্লাহর পাল্টা হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, নিহত সেনারা হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযানে অংশ নিচ্ছিলেন।

বিজ্ঞাপন