বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে পৌঁছালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন।

সুইজারল্যান্ডে পৌঁছালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চূড়ান্ত আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। তিনি জানান, তার সফরের পরিকল্পনায় বেশ কয়েকবার পরিবর্তন এসেছে এবং তিনি দেশটিতে এক থেকে দুই দিন থাকতে পারেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে যান। তারা সেখানে আলোচনা সংক্রান্ত কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

এদিকে, ইরানের একটি প্রতিনিধিদলও চূড়ান্ত আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছে। তারা সতর্ক করে জানিয়েছে, লেবাননের বিষয়ে আগে সমাধানের উদ্যোগ না নিলে আলোচনায় কোনো অগ্রগতি হবে না। তবে ভ্যান্স জানান, আলোচনায় এই বিষয়ের গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন