সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। গতকাল শনিবার, প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা জারি করেছেন।

দেশজুড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের প্রতিবন্ধকতাগুলো অপসারণ করতে সেনা মোতায়েন করা হয়েছে। রক্ষণশীল সরকারের বিরুদ্ধে এ বিক্ষোভ ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলমান রয়েছে।

শ্রমিক ইউনিয়ন, আদিবাসী গোষ্ঠী এবং কোকোচাষিরা বিভিন্ন শহরে মিছিল ও বিক্ষোভ করছেন। অনেক জায়গায় সড়কে অবরোধ সৃষ্টি হয়েছে, ফলে প্রধান শহরগুলোতে খাবার, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।

এ বিক্ষোভের ফলে বলিভিয়ার অর্থনীতিতে কয়েক শ কোটি ডলারের ক্ষতি হয়েছে। সংকটের অবসান ঘটাতে প্রেসিডেন্ট পাজ শনিবার ভোরে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন।

ভাষণে তিনি বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ‘আইনের পূর্ণ কঠোরতা’ প্রয়োগ করা হবে। জরুরি অবস্থার সময় যেকোনো ধরনের বিক্ষোভ আইনত নিষিদ্ধ এবং সামরিক বাহিনী দেশের ভেতরে মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন