বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
বিনোদন

টম হল্যান্ড ও জেন্ডায়ার গোপন বিয়ের খবর নিশ্চিত

টম হল্যান্ড ও জেন্ডায়া গোপনে বিয়ে করেছেন, নিশ্চিত করেছেন টম।

টম হল্যান্ড ও জেন্ডায়ার গোপন বিয়ের খবর নিশ্চিত

জনপ্রিয় হলিউড তারকা টম হল্যান্ড ও জেন্ডায়া দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে জল্পনা সৃষ্টি করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে টম নিজেই এই গুঞ্জনের ইতি টানলেন।

তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জানান, তিনি ও জেন্ডায়া গোপনে বিয়ে করেছেন। টমের এই মন্তব্যের পর থেকেই সামাজিকমাধ্যমে তাঁদের বিয়ের ছবি নিয়ে আলোচনা শুরু হয়।

চলতি বছরের শুরুতে জেন্ডায়ার ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট ল’ রোচও দাবি করেন যে, এই তারকাযুগলের বিয়ে সম্পন্ন হয়েছে।

টম এক ম্যাগাজিনকে বলেন, তাঁর ঠাকুমা এআই-নির্মিত ছবিগুলো দেখে ভেবেছিলেন যে, তাঁকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। এ সময় তিনি জানান, পরিবারের অন্য সদস্যদের বিষয়টি বুঝিয়ে বলতে হয়নি, কারণ 'ওরা সবাই সেখানে ছিল।'

এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায় যে, টম ও জেন্ডায়া সত্যিই বিয়ে করেছেন। তবে টম এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে নারাজ। তিনি বলেন, 'এর চেয়ে বেশিকিছু জানতে পারবেন না।'

এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ, স্থান বা অনুষ্ঠান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি টম ও জেন্ডায়া। তাঁদের প্রেমের সম্পর্ক ২০২১ সালে প্রকাশ্যে আসে এবং ২০২৪ সালের শেষদিকে তাঁদের বাগদানের খবর শোনা যায়।

বিজ্ঞাপন