বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
বিনোদন

পরী মণিকে ‘জ্বলন্ত আগ্নেয়গিরি’ বললেন নায়লা নাঈম

নায়লা নাঈম পরী মণিকে ‘জ্বলন্ত আগ্নেয়গিরি’ বলে মন্তব্য করেছেন।

পরী মণিকে ‘জ্বলন্ত আগ্নেয়গিরি’ বললেন নায়লা নাঈম

জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনাটি পরী মণিকে নতুন করে সামাজিকমাধ্যমে আলোচনায় নিয়ে এসেছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে ফেসবুকে আলোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম পরী মণিকে ‘জ্বলন্ত আগ্নেয়গিরি’ বলে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘পোকা যেমন আলো দেখলে ঝাঁপিয়ে পড়ে, ব্যাডা মানুষ তেমন পরীর রূপের নেশায় সেই জ্বলন্ত আগ্নেয়গিরিতে ঝাঁপ দেয়।’

নায়লা নাঈম আরও বলেন, ‘কিন্তু বাবা, মধু খায়তে যাবা আর মৌমাছির কামড় খাবা না? তা হবে না, তা হবে না!’ এই মন্তব্যের মাধ্যমে তিনি পরী মণিকে ঘিরে চলমান বিভিন্ন আলোচনা এবং ঘটনাবলীর প্রতি ইঙ্গিত করেন।

তিনি জানান, দুর্বিপাকের জীবনে পরী মণি বরাবরই নিজের মতো করে রয়ে গেছেন। নায়লা নাঈম শেষে বলেন, ‘পরী মণি তুমি ডানা মেলে উড়ে বেড়াও। জয় হোক প্রতিটি পরীর।’

প্রসঙ্গত, পরী মণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েনকে অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন