বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত
জাতীয়

নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার শালনগর ও নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকরা হলেন, শালনগর গ্রামের মৃত মতি খানের ছেলে টিটুল খান (৫০) এবং নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে বাবুল মোল্যা (৪২)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩টার দিকে টিটুল খান গরুকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মধুমতী নদীর তীরে যান। এ সময় প্রচণ্ড ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বিকেল ৫টার দিকে স্থানীয়রা টিটুল খানকে পড়ে থাকতে দেখেন। তার শরীরের কিছু অংশ দগ্ধ ছিল এবং কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।

টিটুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বাবুল মোল্যা বিকেল ৪টার দিকে ইছামতী বিলে মাছ ধরতে যান। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন