সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার পশুর কোরবানি সম্পন্ন

ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে, ঢাকা বিভাগে সর্বাধিক কোরবানি।

ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার পশুর কোরবানি সম্পন্ন

পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু কোরবানি হয়েছে। ঢাকা বিভাগে সর্বাধিক ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু কোরবানি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এসব তথ্য জানান। তিনি বলেন, এ বছর ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু উদ্বৃত্ত ছিল।

সুলতান সালাহউদ্দিন টুকুর মতে, দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমে কোরবানির চাহিদা পূরণ হওয়া প্রমাণ করে, প্রাণিসম্পদ উৎপাদনে বাংলাদেশ আত্মনির্ভরশীল অবস্থানে পৌঁছেছে।

তিনি আরো জানান, সরকার প্রান্তিক খামারিদের ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যে কাজ করছে। আগামীতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানির পরিকল্পনা রয়েছে।

মাংসের দাম না কমার কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, পশু খাদ্যের দাম বেশি হলে খামারিদের পশু বেশি দামে বিক্রি করতে হয়। সরকার পশু খাদ্যের দাম কমানোর চেষ্টা করছে এবং সঠিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে আগামী বছর থেকে মাংসের দাম কমানো সম্ভব হবে।

বিজ্ঞাপন