মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
ধর্ম

ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি

ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে, জানালেন প্রতিমন্ত্রী।

ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, সম্প্রতি ঈদুল আজহায় দেশে ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে। তিনি আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, এবারের কোরবানির ঈদে শতভাগ দেশি পশু কোরবানি হয়েছে। কোরবানিযোগ্য পশুর চাহিদা ছিল ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি, যেখানে প্রস্তুত ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। ফলে কোরবানি শেষে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু উদ্বৃত্ত রয়েছে।

তিনি আরও জানান, দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই পুরো কোরবানির চাহিদা পূরণ করা হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ছিল ৪৮ লাখ ৬৪ হাজার, ছাগল ও ভেড়ার সংখ্যা ৪৫ লাখ ২ হাজার এবং অন্যান্য পশুর সংখ্যা ১ হাজার।

ঢাকা বিভাগে সর্বাধিক ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু কোরবানি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, এবারের ঈদুল আজহায় পশু কোরবানি গত বছরের তুলনায় কম হবে। তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবারের কোরবানি গত বছরের তুলনায় বেড়েছে ২ লাখ ৩১ হাজার ৪১৮টি।

বিজ্ঞাপন