বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অর্থনীতি

৪১ লাখ পশুর চামড়া নষ্ট, ৬০ লাখ সংরক্ষণ: বাণিজ্যমন্ত্রীর তথ্য

এবার পবিত্র ঈদুল আজহায় ৪১ লাখ পশুর চামড়া নষ্ট হয়েছে, ৬০ লাখ পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে।

৪১ লাখ পশুর চামড়া নষ্ট, ৬০ লাখ সংরক্ষণ: বাণিজ্যমন্ত্রীর তথ্য

পবিত্র ঈদুল আজহায় ৪১ লাখ পশুর চামড়া নষ্ট হয়েছে এবং ৬০ লাখ পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এবার এক কোটি এক লাখ পশু কোরবানি হয়েছে। ৪১ লাখ পশুর চামড়া নষ্ট হয়েছে।’

মন্ত্রী আরও জানান, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে আসে। এ নির্ভরতা কমাতে সরকার চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য, ওষুধ শিল্প, আইসিটি ও সফটওয়্যার সেবা, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, হিমায়িত খাদ্য ও মাছ এবং প্লাস্টিক পণ্যের মতো সম্ভাবনাময় খাতগুলোকে নীতিগত সহায়তা দিচ্ছে।

এদিকে, আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৪ বিলিয়ন ডলার পাচার হয় উল্লেখ করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, পাচার রোধে সরকারের পদক্ষেপ জানতে চান। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যে কোনো উপায়ে অর্থপাচার বন্ধ করা হবে। সরকার এ বিষয়ে কাজ করছে।’

বিজ্ঞাপন