বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
অর্থনীতি

ব্যাংক রেজুলেশন আইনের ১৮ এর ক-ধারা নিয়ে উদ্বেগ সম্পাদক পরিষদের

ব্যাংক রেজুলেশন আইনের ১৮ এর ক-ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

ব্যাংক রেজুলেশন আইনের ১৮ এর ক-ধারা নিয়ে উদ্বেগ সম্পাদক পরিষদের

ব্যাংক রেজুলেশন আইনের ১৮ এর ক-ধারা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

নিউএজ সম্পাদক নূরুল কবীর বৈঠক শেষে জানান, ব্যাংক খাতের সংকট, বিপুল খেলাপি ঋণ, ব্যাংক সংস্কার, আমানতকারীদের টাকা ফেরত এবং বৈদেশিক মুদ্রা বাজার পরিস্থিতি নিয়ে গভর্নরের সাথে আলোচনা করা হয়।

গভর্নর তাদের পরিকল্পনা ও উদ্যোগের কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "আমরা ব্যাংক খাতের সমস্যা সমাধানের জন্য কাজ করছি।"

বৈঠকে ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়েও আলোচনা হয়। এছাড়া মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং বাজেটের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

বিজ্ঞাপন