সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যায় নতুন অভিযুক্ত 'ডলার'

পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যায় নতুন অভিযুক্ত 'ডলার' নামের ব্যক্তির কথা জানিয়েছেন সোহেল রানা।

পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যায় নতুন অভিযুক্ত 'ডলার'

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন এক নাম উঠে এসেছে। অভিযুক্ত সোহেল রানা আদালতে দাবি করেছেন, তিনি শিশুটিকে ধর্ষণ করেছেন কিন্তু হত্যা করেছেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি, যিনি 'ডলার' নামে পরিচিত।

সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এজলাসে সোহেল এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমি একা দোষী না। আমি ধর্ষণ করছি, মারছে ডলার।’

এ সময় সোহেল তার স্ত্রী স্বপ্না খাতুনকে সম্পূর্ণ ‘নির্দোষ’ বলেও দাবি করেন। এই মামলায় 'ডলার' নামটি প্রথমবারের মতো সামনে এসেছে, তবে তার পরিচয় সম্পর্কে এখনো কোন তথ্য জানা যায়নি।

এর আগে রোববার সকালে সোহেল রানা (৩১) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (২৬) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। বিচারক মাসরুর সালেকীন পল্লবী এলাকায় রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় এই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করেন।

মামলার আনুষ্ঠানিক বিচার আগামীকাল মঙ্গলবার শুরু হবে, যেখানে ভুক্তভোগী শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা আদালতে সাক্ষ্য দেবেন।

বিজ্ঞাপন