সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক জিসানের মৃত্যু

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছরের পর্যটক জিসান নিহত হয়েছেন, আহত তিনজন।

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক জিসানের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছর বয়সী এক পর্যটক জিসান নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেরিনড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার আমির হোসেনের ছেলে। দুর্ঘটনার সময় তিনি তার দুই বন্ধু রাব্বি ও আবিরের সাথে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন।

দুর্ঘটনার সময় তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের দিকে রওনা দেন। মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে চাওয়া মিম নামের এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিসানসহ চার পর্যটক আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন