সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
রাজনীতি

রাজনৈতিক মামলায় নির্মাতা আতিক জামান গ্রেপ্তার

রাজনৈতিক মামলায় বনানী থেকে নির্মাতা আতিক জামান গ্রেপ্তার। মুক্তি দাবি করেছেন নির্মাতা রেদওয়ান রনি।

রাজনৈতিক মামলায় নির্মাতা আতিক জামান গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকা থেকে নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

ওসি জানান, আতিক জামান বনানী ২০ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আতিক জামানের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর নির্মাতা রেদওয়ান রনি তাঁর মুক্তি দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আতিকের পেশাগত সততা, মেধা ও নিষ্ঠার কথা তুলে ধরেন তিনি।

রেদওয়ান রনি বলেন, "নির্মাতা হিসেবে কাজ শুরু করার সময় থেকেই আতিক সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন।" তিনি আরও মন্তব্য করেন, "নির্মাণশিল্পে তাঁর মতো মেধাবী ও সৎ মানুষের দেখা মেলা কঠিন।"

রাজনৈতিক জটিলতার সঙ্গে জড়িয়ে আতিকের গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেন রনি। তিনি আতিকের শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে, হয়রানিমূলক কোনো মামলায় বিনা অপরাধে জড়িয়ে পড়লে এই মেধাবী নির্মাতার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ মুক্তি পায় আতিক জামান পরিচালিত ওয়েব ফিল্ম ‘মিউ’। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান এবং পোষা প্রাণীর প্রতি মানুষের মমত্ববোধের গল্প নিয়ে নির্মিত ছবিটি মুক্তির পর প্রশংসা পায়। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, আজিজুল হাকিম, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা।

বিজ্ঞাপন